বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে টাটা এক্সপ্রেস গাড়ির ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ পরিবহন জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিটল মটরসের নিটল-নিলয় টাটা এক্সপ্রেস গাড়ির মেলা শুরু হয়েছে ।

(মঙ্গলবার) ৩১ জানুয়ারি ঈশ্বরদীর দাশুড়িয়াতে অবস্থিত মান্না সরদার প্রাইভেট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

মান্না সরদার প্রাইভেট লিমিটেড এর সভাপতি সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মান্না সরদার প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, নিটল-নিলয় গ্রুপের সিইও মোস্তাক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) আবুল হোসেন ও সাংবাদিক তৌহিদ আক্তার পান্না।

কোম্পানীর জোনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় রেফেল ড্র। ড্রতে চালকদের মধ্য থেকে বিজয়ী রাজশাহীর চালক শাজাহান আলীকে বিনামূল্যে একটি পিকআপ উপহার দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণকে টাটা ইনড্রিকো প্রাইভেট কার উপহারের কথা ঘোষণা করেন তিনি।

মেলায় টাটা মটরসের এক্সপ্রেস গাড়ির সাথে অন্যান্য বাণিজ্যিক গাড়ি প্রর্দশন করা হয়। মেলা চলবে আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এই মেলায় পুরাতন গাড়ির উপর মূল্যহ্রাসের বিভিন্ন অফার চলবে বলে মান্না সরদার প্রাইভেট লিমিটেডসূত্রে জানা যায়। মেলায় পরিবহন ব্যবসায়ী, পরিবহন চালক, হেলপারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

বৈষম্য বিরোধী ছাত্রদের কৃতিত্বে বদলে গেছে গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ

জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

ঈদগাঁও জাহানারা স্কুলে শিক্ষা বোর্ড পরিদর্শনে চট্রগ্রামের বিদ্যালয় পরিদর্শক 

যশোর রেলবাজার ও মুজিব সড়কের ভিআইপি মার্কেট আধিপত্য দ্বন্দ্বেই সাদী খুন

গদখালীর পানিসারায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ফুল উৎসব 

বিএমএসএস’র যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান সহ মাদারীপুরের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা; প্রত্যাহার নাহলে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক

ট্রাম্প আতঙ্কে আমেরিকার মায়া ছাড়ছেন নথিপত্রহীন অভিবাসীরা

সিংড়ায় করলা চাষে সফলতা দেখছেন কৃষকরা