বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে ত্রিমূখী সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে লালপুর-ঈশ্বরদী সড়কে ট্রাক-সিএনজি ও ইন্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী-লালপুর সড়কের ঈশ্বরদী সরকারী সাঁড়া মারোয়াড়ি স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিন লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।

আহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সরকারী সাঁড়া মারোয়াড়ি স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি খড়ি বহনকারী ইন্জিন চালিত পাওয়ার টিলার, সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

প্রতিবন্ধী ভাবীকে ঘর থেকে বের করে তালা ঝুলালো দেবর

নাসিরনগরে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

আমতলী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 

গুইমারায় উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন 

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা 

জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১০

ভূরুঙ্গামারীতে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে গ্রেফতার ৬

ব্লাকমেইলকারী সাংবাদিক মিজানুর রহমান জনি গ্রেপ্তার !

দেবহাটায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজের যোগদান