বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

পাবনার ঈশ্বরদীতে “ঢাকা বিরিয়ানী হাউস”নামক স্থানীয় এক রেস্তোরাঁ’র ইফতার (মোরগ পোলাও) খেয়ে প্রায় ৭০ জন রোজাদার অসুস্থ হয়ে পরেছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশতাধিক রোজাদার।

রোববার (২৩ মার্চ) সাপ্তাহিক জংশন ও ডিডিপি গুরু আশ্রম আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক প্রেসক্লাব’র সাবেক সভাপতি এস এম রাজা বলেন, ঈশ্বরদী স্টেশন রোডের ‘ঢাকা বিরিয়ানী হাউস’ নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয়। পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি। এরপর একে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই।

তিনি আরও জানান, ইফতারিতে অংশ নেওয়া অতিথি বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন প্রধান বলেন, রাত ১০টার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপর ঘনঘন পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পাইনি। পরে রাত ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানী হাউস’ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইফতারে মোরগ পোলাও খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বলে শুনেছি। কিন্তু কেউ এখনো কোন অভিযোগ দেননি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিজুরী ইউনিয়ন বিজয়ী

সিদ্বিরগঞ্জে আলী হোসেন কে খুন করে লাশ গুম করার হুমকী

বোদায় বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটি

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

চিলাহাটিতে পুত্রের হাতে পিতার মৃ’ত্যু 

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা 

রামগড়ে প্রতিহিংসার আগুনে পুড়ল লিচু বাগান

৫৫’তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচী ও আলোকসজ্জায় নারায়ণগঞ্জ এগিয়ে

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় ঐতিহ্যবাহী চরণতলার মেলা অনুষ্ঠিত 

তলতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত