বাংলাদেশ সকাল
সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৭১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে এই সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর পরিচালক ড. মো. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, ঈশ্বরদী প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল বাতেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথা, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমূখ।

ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৪৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে একই সঙ্গে সারাদেশের ৪৮টি জেলায় একযোগে প্রায় ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছোট ভাইয়ের বউকে মারধর করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে 

গুরুদাসপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, কাভার্ড ভ্যানে আগুন ও মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ঈদ উৎসব পুরস্কার বিতরনী সম্পন্ন

আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন

টুইটারে একাউন্ট ফিরে পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

জেলেনস্কির ওপর নাখোশ হোয়াইট হাউজ; যুদ্ধের জন্য জেলেনস্কিই দায়ী বললেন ট্রাম্প 

রাণীশংকৈলে প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন’র প্রথম জানাযা নামাজে হাজারো মুসল্লী  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা নিবেদন

জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মা’রা গেছেন