বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উত্তরায় হামলার শিকার সংবাদের সাংবাদিক টুটুল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদের রিপোর্টার হামলার শিকার হয়েছেন। গতকাল ২ আগষ্ট বিকালে এ ঘটনা ঘটে।

উত্তরার জনপথ রোডে জমজম টাওয়ার এলাকায় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সেখানে বেশকিছু লোকের হাতে রামদা, পানির পাইপ ছিল।

বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় যান সংবাদের রিপোর্টার মহসীন ইসলাম টুটুল। তখনও সেখানে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিলো। মহসীন দূর থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি তুলছিলেন।

তখন হাতে পাইপ নিয়ে কয়েকজন তাকে টেনে সামনের দিকে নিয়ে যায়। আর পেছন থেকে কয়েকজন পেটাতে থাকে। একজন তার মোবাইল কেড়ে নেয় এবং কেন ভিডিও করছেন জানতে চান।

মহসীন সাংবাদিক পরিচয় দেয়ার পর তাকে আরও মারতে থাকেন। হামলাকারীরা বলেন ‘ভিডিও করা যাবে না’। এরপর ভিডিও মুছে ফেলে মোবাইল ফোন তাকে ফেরত দেন এবং তাকে সেই স্থান থেকে চলে যেতে বলেন।

যে মিছিল থেকে সংবাদের রিপোর্টার মহসিনের উপর হামলা হয়েছে সেই মিছিলে গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তোফায়েল হোসেনকে দেখা গেছে। তিনি দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পরে সাড়ে ৫ টার দিক সাবেক এমপি হাবিব হাসনের নেতৃত্বে একটি মিছিল ওই মিছিলের সঙ্গে যোগ দেয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ই জানুয়ারীর নির্বাচন বর্জনে নিউইয়র্কে জাতীয় সম্মিলিত ফোরামের (জেএসএফ) লিফলেট বিতরণ

নিউইর্য়ক এ ৫৩তম মহান বিজয় দিবসে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’

অভিভাবকহীন সুমিরকে বিদ্যালয়ের ভর্তি, অভিভাবক হলেন পৌর মেয়র ছানু 

সীতাকুণ্ডে রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১২লক্ষ ক্যাশ টাকা গায়েবের অভিযোগ মসজিদের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে 

দীর্ঘ মাস বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ  আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হচ্ছে রোববার 

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামগড়ে র‍্যালী ও আালোচনা অনুষ্ঠিত               

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উদযাপন 

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

রাণীনগরে আরপিএ গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু