বাংলাদেশ সকাল
শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উপজেলা প্রশাসনে অভিযোগ দেয়ার পরেও বন্ধ হয়নি অবৈধ মাটির গাড়ি চলাচল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের শিক্ষার্থীদের নিরাপত্তা, ফসলের ক্ষতি, শব্দ দুষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে অবৈধ মাটির গাড়ি চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরের পরেও বন্ধ হয়নি মাটির গাড়ি চলাচল। স্বল্প সময়ের জন্য বন্ধ থাকলেও আগের চেয়ে বেশি পরিমাণ গাড়িতে করে চলছে অবৈধ এই মাটির গাড়ি। এই নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

গত মঙ্গলবার (৫মার্চ) বকুলিয়া গ্রামের কিছু কৃষক তাদের জমির ফসল রক্ষা, আশেপাশের ৩ গ্রামের শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং শব্দ দুষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। এটি নিয়ে পরেরদিন পত্রিকায় খবর প্রকাশিত হয়।

সংবাদকর্মীদের অনুসন্ধানে উঠে আসে, নায়ড়া গ্রামের আব্দুল মজিদের মাছের ঘের থেকে সামটা গ্রামের সুমন ও পিপড়াগাছি গ্রামের লিটন ১০/১৫ টি ট্রাক্টর লাগিয়ে ১৫ দিন ধরে দিনরাত মাটি কাটাচ্ছে এবং সেই মাটি হাড়িখালির কুচেমোড়া গোল্ড ভাটায় দিচ্ছে। এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাময়িক ভাবে বন্ধ হলেও আবারও শুরু হয়েছে মাটি কাটা। গ্রামবাসী অভিযোগ করেন, প্রশাসনের নির্লিপ্ততার কারণে মাটি খেকোরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা গ্রামে বলে বেড়াচ্ছে প্রশাসনকে ম্যানেজ করেই তারা মাটি কাটছে। যারা এই কাজের সাথে জড়িত তাদের কঠিন শাস্তির দাবি জানান গ্রামবাসী।

ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ বলেন, শুধু একটি নয় ঝিকরগাছায় অনেক জায়গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাচ্ছি। এ ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে কয়েকটি মাটির গাড়ি জব্দ করা হয়েছিল। তারা মাটি কাটবেনা এই মুচলেকা দিয়ে গিয়েছিল। কিন্তু তারপরও মাটি কাটার বিষয়টি দুঃখজনক। এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

ঈশ্বরদীতে বসতভিটা আগুনে পুড়ে ছাঁই, ৬ লাখ টাকার বেশি ক্ষতি

বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি

যানজট নিরসনসহ জেলার সকল ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য প্রশংসায় ভাসছেন না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

মাসিক কল্যাণ সভায় পুরস্কার পেল ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা

বাগমারায় কৃষক লীগের বিএনপি-জামাতের হরতাল অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল 

অবসরে গেলেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ 

শেরপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠিত 

পঞ্চগড় জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৪জন নিয়োগ পেলেন