বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড় জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৪জন নিয়োগ পেলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

মোঃ জুয়েল : ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে শুক্রবার ১৬-০৫-২০২৫ ইং তারিখে পঞ্চগড় জেলায় নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

জানা গেছে, পঞ্চগড় জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী পুলিশ লাইন্স ড্রিল শেডে শুক্রবার রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পিতা কৃষক, শ্রমিক, নৈশ্যপ্রহরী, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও লন্ড্রি ব্যবসা করেন বলে জানা যায়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর ও মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , নীলফামারী সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৩৩১জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৬১জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ৯৮জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে চূড়ান্তভাবে ১৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করে পঞ্চগড় জেলা টিআরসি-২০২৫ নিয়োগ বোর্ড এবং ০৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

সীতাকুণ্ডে সুধী সমাবেশে পৌরসভার উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করলেন স্হানীয় সাংসদ দিদার

যশোর মনিরামপুর তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালীগঞ্জে ইউপি ভবনের ছাদে ফল বাগান

দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

সোনারগাঁও জাদুঘরে পক্ষকালব্যাপী সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলার সমাপ্তি

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন

দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তালেবের ব্যাতিক্রমী প্রচারণা