একমাত্র জীবিকা নির্বাহের সবকিছু পুড়ে ছাঁই
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৪নং নগর ইউনিয়নের মেরিগাছা বাজারের রমেজের মার্কেটে সামাউন একমাত্র জীবিকা নির্বাহের মুদি দোকান শনিবার দিবাগত রাএী ১২টা ১৫মিনিটের দিকে বিদ্যুৎ শর্ট-সার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় অনুমানিক ৬ লক্ষ টাকা। সামাউনের পিতার নাম মৃত মৌওলানা বাবর আলী, গ্রাম মেরিগাছা।
স্হানীয়রা জানায়,রাএীতে দোকান বন্ধ করে সামাউল বাড়িতে যায়। রাত্রী ১২টা ১৫মিনিটের দিকে বিদ্যুৎ শট-সার্কেটে দোকানে আগুন লাগে এই সময় সামাউনকে খবর দিলে বাড়ি থেকে এসে দোকান খুলার আগে ফ্রিজ মুরগির খাদ্য সহ সবকিছু পড়ে ছাঁই হয়ে গেছে।
এই সময় সামাউন কান্নায় ভেঙ্গে পড়েন আর বলেন, বিভিন্ন সমিতি ও মানুষের কাছে ঋণ করে দোকান দাড় করালাম আজ আমার সবশেষ, পথের ফকির হয়ে গেলাম, আমি এখন কি করবো।
নগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব বলেন, ঘটনা দুঃখজনক সামাউন একমাত্র জীবিকা নির্বাহের রাস্তা বন্ধ হয়ে গেল। আমার পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভার দিব আর উপজেলা প্রশাসনের মাধ্যমে সাহায্যর ব্যবস্হা করলে আবার সে নতুন করে দোকান চালু করতে পারবে।




















