বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এনবিআরের নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আদায়: বেনাপোল বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের জারীকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারনে বেনাপোল বন্দরে মাছ, ফল ও সবজি সহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছে আমদানিকারকেরা।

বৃহস্পতিবার রাত ৯ টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে আমদানি,রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন।

বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান, গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পন্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরিন নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকগনের জন্য সুষম সুবিধা নিশ্চিত করণের কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ শুটকি, টমেটো, পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে নুন্যতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে লোকশানের কবলে পড়ে পণ্য চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকা পড়ে অর্ধশতাধিক খাদ্যদ্রব জাতীয় পচনশীল পণ্যবাহী ট্রাক।

ব্যবসায়ীরা বলেন, এনবিআরের জারিকৃত নতুন আদেশের অনুচ্ছেদ ৪ কাস্টমস মুল্যায়ন না করায় তারা পণ্য চালান খালাস নিতে পারছেনা। ২৪ ঘন্টার মধ্যে যদি চলমান সমস্যা নিরসন না হয় তবে শনিবার থেকে এ পথে আমদানি, রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রফতার

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের আলোচনা সভা ও খাবার বিতরণ

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে চাকুরী দেওয়ার প্রলোভনে দুুুই লক্ষ টাকা আত্মসাৎ

পাইকগাছার শিবসা নদীতে কুমির-আতঙ্ক, বিপাকে আরোহী ও জেলারা

‘গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১’তম স্মৃতিবার্ষিকী ৫ ডিসেম্বর

যুক্তরাস্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডে নেতৃবৃন্দের প্রতিবাদ 

কাশিয়ানীতে গন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হ’ত্যা চেষ্টা 

শীতের সকালে ঘোলা নওয়াপাড়া প্রিজন ক্লাবের পক্ষ থেকে পায়রা উড়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত