বাংলাদেশ সকাল
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এবারের নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন-এমপি এনামুল হক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি॥ রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন।প্রতিটি মানুষ উন্নয়নের ছোয়া পেয়েছে।আগামী নির্বাচন নিয়ে বিএনপি যে চিন্তা করছে তা বাস্তবায়ন হবে না।ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও তা সফল হবে না।আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে।উন্নয়নের ফলেই লোকজন শান্তিতে আছে।কেউ আর অশান্তিতে থাকতে চাই না।শনিবার সকাল ১০ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপির গায়ে জ্বর আসে। রাজশাহীর মানুষ আর জঙ্গিবাদে জড়াতে চায় না। দলের মধ্যে যে রাজাকার আছে আগে তাদেরকে চিনতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন পক্ষ বা দল যেন ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার আদর্র্শকে ধারণ করে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অবশিষ্ট উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই।তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ।তৃণমূলকে আগে গুরুত্ব প্রদান করতে হবে। নেতাদের মাঝে বিভেদ থাকলেও কর্মীদের মধ্যে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠািনক সম্পাদক হারুনুর রশীদ সরকার, সোনাডাঙ্গা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম,সদস্য এস,এম,এনামুল হক, কাউন্সিলর হাচেন আলী, চেয়ারম্যান লুৎফর রহমান, রেজাউল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাব শাখা সোহরাব হোসেন মাসুম প্রমুখ।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের পাঁচ হাজার হাজারের অধিক নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে বিশ্ব জাকের মঞ্জিল এর আজিমুশ্বান ইসলামী মেগা জলসা অনুষ্ঠিত

সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

ঝিকরগাছায় নির্বাচনের সংবাদ প্রকাশ হওয়ায় পর চলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

কলকাতার বৌবাজার এলাকায় সুদীপ ব্যানার্জীর সমর্থনে জনসভায় মমতা

পটুয়াখালীতে সরকারের উন্নয়ন তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ আলী আশরাফ

নওয়াপাড়ায় জিএমপি’র অ্যাডভোকেসি সভা 

হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো আল আমিন এর মরদেহ 

ময়মনসিংহে সা. সম্পাদক পদপ্রার্থী রাশেদুজ্জামান রুমানের নেতৃত্বে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত   

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চিনা প্রকৌশলী আহত