বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো আল আমিন এর মরদেহ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম॥ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়ন পরিষদের ভবন থেকে আলামিন এর মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে গলা চেপে ধরে হত্যা করার আলামত পাওয়া গেছে।

গত ১৯ মে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আল আমিনের ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে তাকে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া শরীরের অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মা আনিতা বেগম বলেন আমার ছোট ছেলে আল আমিন (২৪) মাঝে মধ্যে চায়ের দোকানে কাজ করা সহ ধামের হাট বাজারে থাকা ভাই ভাই ডেকোরেটরে কাজ করতো। ১৯ মে রাত আনুমানিক ২ টার সময় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আমার ছেলে আর বাড়িতে ফিরে আসে নাই। ১৯ মে ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৬.০০ টার সময় লোকমুখে জানতে পারি যে, আমার ছেলে তিলাই ইউনিয়ন পরিষদের ছাদে ফাঁসিতে ঝুলে আছে। আমি সেখানে গিয়ে দেখতে পাই ইউনিয়ন পরিষদের ছাদে থাকা পানির ট্যাংকের লোহার রডের সাথে রশি বাঁধানো অপর প্রান্তে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আমার ছেলের মৃত দেহ ঝুলে আছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অপমৃত‍্যুর মামলা করি। মামলা নং-০৫/২০২৩, তাং-১৯/০৫/২০২৩।

গত বুধবার ১২ জুলাই থানায় গিয়ে আমার ছেলের ময়না তদন্ত রিপোর্ট হতে জানতে পারি যে, আমার ছেলে আল আমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি ।

পুলিশ সুত্রে জানা যায় এ বিষয়ে ইউনিয়ন পরিষদে ঘটনার রাত্রী কালিন ডিউটিরত গ্রাম পুলিশ মোঃ সোলাইমান আলী (৩৯)ও ধামের হাট বাজারের নাইট গার্ড মোঃ কিসমত আলী (৫১), কে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ১৩ জুলাই বৃহস্পতিবার কুড়িগ্রাম হাজতে প্রেরণ করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ রুহুল আমিন বলেন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নিহত আল আমিন কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে মামলা টি তদন্তাধীন। দু’জন কে আটক করে হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে নিরীহ পরিবারের ভূমি দখলের পায়তারা 

বিদেশী শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিলো কানাডা

রাণীশংকৈলে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ 

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা

স্মার্ট বাংলাদেশে প্রবেশ করলো রাণীনগরবাসী॥ চলছে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম

ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

নিউইয়র্ক পুলিশে ইন্সপেক্টর পদোন্নতি বাংলাদেশী বংশোদ্ভূত খন্দকার আব্দুল্লাহ’র

তত্ত্বাবধায়ক সরকার: নির্বাচনী ব্যবস্থার “একিলিস হিল”  (চতুর্থ কিস্তি)

সুনামগঞ্জে বিএনপির ডাকে ঢিলেঢালা হরতাল পালিত, চলেনি দূরপাল্লার কোন যানবাহন 

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়