বাংলাদেশ সকাল
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এমপি হাফিজ’কে বর্ণিল সংবর্ধনায় সিক্ত করেছেন গাজিরহাট ডিগ্রি কলেজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার ১০ (ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদকে বর্ণিল সংবর্ধনায় সিক্ত করেছেন কলেজ পরিবার।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্যকে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করেন এবং কলেজ গর্ভনিং বোর্ডির সদস্যরা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

পরে কলেজ অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ।

গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা, সাবেক জেলা পরিষদের সদস আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি,কলেজ পরিচালনা কমিটির সদস্য.আ.লীগ নেতা শাহনেওয়াজ শানু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও কলেজের শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য ওই কলেজের নব নির্মিত মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষক বেল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন প্রভাষক সিরাজুল ইসলাম বুলু।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী ও সমবায়ীদের ক্রেস প্রদান 

সুুনামগঞ্জের তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কোটচাঁদপুর জি,বি,জে,দাখিল মাদ্রাসার নিয়োগে অনিয়ম; কোর্টে মামলা

রাণীশংকৈলের স্কুলছাত্রী ইতি লোক সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম

মুজিবনগরে দুই বিঘা কলা গাছ কেটে ধংস, কৃষকের মাথায় হাত

দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে নির্যাতন ও হেনস্তা; বিএমএসএস’র নিন্দা

গাজীপুরে দোকানপাট ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ 

কর্ণফুলীতে যুবকের হাত বিছিন্ন : দু’সহোদর ১দিনের রিমান্ডে

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের ৫৪’তম স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল