বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মে ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এলজিআরডি এর জায়গা দখলে মেতে উঠেছে দখলবাজরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা আলমতলা তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে সরকারী জায়গায় পাকা স্থাপনা করে যে যার মত দখল করে নিচ্ছেন। উপজেলার মাসিক সভায়  কয়েকবার এ বিষয়ে উত্থাপিত  হলেও কতৃপক্ষ  কোন ব্যবস্থা না নেয়ায় দখল প্রবনতা বৃদ্ধি পেয়েছে।

এব্যাপারে স্থানীয়রা জানান, উপজেলার আলমতলা চর মসজিদের পাশে এলজিআরডি সম্পত্তি দখলবাজরা দখলে মেতে উঠেছে। রাতারাতি পাকা স্থাপনা করছে। মৌখিক অভিযোগ করা হয়েছে সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে।

লস্কর ইউপি চেয়ারম্যান কয়েকজনের নাম উল্লেখ করে বলেন তারা এ জায়গা অবৈধভাবে দখল করছে। আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বিস্তর আলোকপাত করেছি কয়েকবার। কিন্তু কোন ব্যবস্থা নিতে আজও দেখা যায়নি। আর এ কারণে দখলের মাত্রা বেড়ে গেছে। এমনকি পাকা করণ করা হচ্ছে। স্থানীয় ওসমান সরদার বিশাল এলাকা জুড়ে পাকা ঘর নির্মাণ প্রায় শেষ করেছে। তবে মঙ্গলবার লস্কর ইউনিয়ন নায়েব কামরুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।

ওসমান সরদার বলেন, আমি এখানে ঘর করেছি এবং করবো। সরকার পারলে আমাকে সরিয়ে দিক। এছাড়া রাস্তার দুধারে আরও ৫টি জায়গা দখল করে নিয়েছে স্থানীয় রাজ্জাক সরদাররা।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। তবে লোকেশন ছবি ডকুমেন্ট থাকলে  তাকে দিতে বলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওর নদী এখন দখল ও দূষণে বন্দি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব 

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পঞ্চমবারের মতো ‍‍’শিক্ষা পদক‍’ পেলেন মাহবুবুজ্জামান আহমেদ

শেরপুরে নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার

হারানো বিজ্ঞপ্তি

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ১, অর্থদন্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড. রুহুল আমিনের দাদীর ইন্তিকালে জামায়াত ইসলামীর শোক বিবৃতি 

মোবাইল ফোনে কথা বলার সময় বারোবাজার ট্রেনে কেটে একজন নিহত

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

ঈশ্বরদীতে সাংবাদিক লাঞ্চিত ও প্রাণনাশের হুমকী,থানায় অভিযোগ দায়ের