বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এ কেমন শত্রুতা, রাতের আধাঁরে দুর্বৃত্ত কর্তৃক করলা গাছ কর্তন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদ দাতা: বরগুনা আমতলীতে রাতের আধাঁরে এক ক্ষেতের ১০ শতাংশ জমির করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মানিক ঝুড়ি সাতধারা এলাকার কৃষক মো. দেলোয়ার হোসেন দুলালের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, দেলোয়ার হোসেন দুলাল বাজারে বিক্রির উদ্দেশে ২০ শতাংশ জমিতে করলা চাষ করেন। ওই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ১০ শতাংশ জমির করলা গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। সকালে দেলোয়ার হোসেন দুলাল জানতে পারেন, তার ক্ষেতের গাছ নুয়ে পড়েছে। তিনি ক্ষেতে গিয়ে দেখেন, তার খেতের গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘আমি ধার-দেনা করে ওই ক্ষেতটি তৈরি করেছি। কে-বা কাহারা রাতের আঁধারে ১০ শতাংশ জমির করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে আমি জানিনা। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।’

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈছা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে-বা কারা কৃষকের করলা গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক শাহজাদা আকন্দের মাতা রাবেয়া আকন্দের ৭’তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল 

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

সীতাকুণ্ডের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

কোটচাঁদপুর কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ 

বড়াইগ্রামে বিএডিসি সেচ লাইসেন্স বিতরণ 

কোটচাঁদপুর পৌর ও উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, মানা হচ্ছে না নিয়ম-নীতি

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইরানে ইসরায়েলি হামলায় নিহত

নবাগত ওসির সঙ্গে ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

বেনাপোলে যুবকের গলা কাঁটা মরদেহ উদ্ধার

সাংবাদিকদের সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই: না’গঞ্জ জেলা প্রশাসক