বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারের ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ’ ত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য লাল মিয়া জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে,  নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

লাল মিয়া আরো বলেন, ঐ ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মাধ্যমে আমরা খবর পাই। মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে এসে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেসের  মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ঐ ব্যক্তি কাটা পড়ে মারা যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন’র উপহার সামগ্রী বিতরণ

রামগড়ে ‘পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদে’র শোক সভা

যশোরের উঠতি কিশোর গ্যাং লিডার জুম্মান খুন

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ 

নড়াগাতির পাখিমারা পরিত্যক্ত বাড়িতে অসামাজিক কার্যকলাপের জেরে নারীকে মারপিট

বৃষ্টিপাতে ঈদগাঁওর মাইজ পাড়ায় বসতবাড়ীর উঠানসহ চলাচলের রাস্তা প্লাবিত 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু !

ঝিনাইদহের গড়াই নদীতে ভেসে উঠা কুমিরটি ধরে এলাকাবাসীর আনন্দ মিছিল 

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯