বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে বেলঘড়িয়া নব জাগরণ যুব উন্নয়ন ক্লাব ও গ্রামবাসী।

ফাইনাল খেলায় সিম্বা ফুটবল একাদশ ২-১ গোলে ধামাইল ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন এবং পরে বিজয়ী দল ও বিজিত দলের মাঝে পুরস্কার এবং উভয় দলের মাঝে ট্রপি তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি সদস্য এবাদুল হকসহ আরও অনেকে। এই সময় কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকরা এই খেলা উপভোগ করেন। খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’- এর সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন

মানুষের শত্রুতায় প্রান গেল মাছের

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা ও পরিকল্পনা প্রণয়ন

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

ঝিকরগাছা জামায়াতের আমির ও মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট আবেদন 

রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

তাহিরপুরের চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলায় কালা মোশাহিদসহ গ্রেপ্তার দুই

পতেঙ্গায় চোরাকারবারি মুসার ডেরায় র‌্যাব-৭ এর অভিযান, আটক ২

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্সে এমপি মিল্লাত