ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার জেলার ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা কে জেলা পুলিশ লাইন্সে ন্যাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারের নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এক আদেশে রবিবার তাকে প্রত্যাহার করে নেন।
পরে তাকে অন্যত্র পোস্টিং দেয়া হতে পারে বলে জানা গেছে। আজ বিকেলে তিনি এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছেন বলে জানান। তিনি ঈদগাঁও থানায় দীর্ঘ নয় মাস কর্মরত ছিলেন। ১১/১২/২৩ তারিখে তিনি এ থানায় যোগদান করেন বলে জানান।
ওসি শুভরঞ্জনের মতে, এর আগে তিনি কুতুবদিয়া থানায় আড়াই মাস ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্বত্য রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের পাতাছড়ি বলে জানান তিনি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এখনো কর্মস্থল ত্যাগ করেননি।




















