বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্টদের সাথে সেনা কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্টদের সাথে সেনা কর্মকর্তাদের সমন্বয় সভাব অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে ঝিলংজা আর্মি ক্যাম্পে সিভিল প্রশাসন ও পর্যটনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে জিওসি  ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার মহোদয়ের এক সমন্বয় সভা সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন এসইউপি,এনডিসি, পিএসসি।

এছাড়া উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নুরুন্নবী, পিএসসি, কমান্ডার ২ পদাতিক ব্রিগেডসহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসক কক্সবাজার, এসপি, সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পর্যটনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

উক্ত সভায় দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের উল্লেখযোগ্য ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়। দেশের অর্থনীতিতে আরও বেশী অবদান রাখার লক্ষে কক্সবাজার এর পর্যটন খাতকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় আলোচনা করেন। উপস্থিত সকলে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে স্স্থানীয় ছাত্রসমাজ ও জনসাধারনের সহায়তায় কক্সবাজারের পরিবেশ আরো স্বাভাবিক এবং সুন্দর করে পর্যটকদের ভ্রমন উপযোগী, নিরপদ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

উক্ত সভায় কক্সবাজারকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। আগামীতে যেকোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিলে বা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে সকল কে আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে ৫ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ 

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুকনগরে আ.লীগের সতর্ক অবস্থান কর্মসূচী 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চিনা প্রকৌশলী আহত

দেবহাটায় বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি  

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকুরীতে পুনর্বহাল হচ্ছেন 

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার মামলায় গ্রেফতার-২

নাটোরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন 

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত