আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি :
বাজার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও ওসি হযরত আলী। (সোমবার) ২০ই জানুয়ারি সকাল ১২ টায় উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মানুন। এসময় তিনি দোকানের মূল্য তালিকা সাটানো আছে কিনা, এ সময় তিনি ব্যবসায়ীদের খোঁজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হবে।
ওসি হযরত আলী বলেন, আমার দেবহাটা বিভিন্ন বাজার ঘুরে ভালো লেগেছে যে এখানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা টানানো আছে সাথে সাথে বিভিন্ন মাংসের দোকানে সুনলাম যে এখানে সব মুরগী বা গরু মসজিদের হুজুর দিয়ে জবাই করা হয় এটা একটা ভালো দিক। এসময় ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ব্যবসায়ীদের আহ্বান করেন, এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















