বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করেছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে সদরের পিএমখালি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।

জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড এর ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে উক্ত টিমের বিচক্ষণতা এবং সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে উক্ত স্থান হতে কোন সন্ত্রাসী পালাতে ব্যর্থ হয়। অতঃপর বাড়ি দুটি তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ দেশি এবং বিদেশী অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

তল্লাশিকৃত বাড়ি দুটি হতে ৩টি এক নলা বন্দুক, ২টি এলজি, ২টি ৯-এমএম পিস্তল, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫টি দা, ১টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক আসামিরা হলেন- কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।

যৌথ বাহিনীর এই অস্ত্র উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করছে ওলী আউলিয়ারা : পীর সাহেব গোলাম ইস্তারশিদ আল কাদেরী 

ঈদের জামাত শেষে জুতা বদল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,পুলিশসহ আহত ২০,আটক ১৮

মহাসড়কের পাশ ঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট, চলাচলে বিঘ্ন; কর্তৃপক্ষ নীরব 

ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভেঙে পড়ল শতবর্ষী গাছ, নিহত ২

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জলাতঙ্ক টিকার সঙ্কট; বিপাকে রোগীরা

ঝিনাইগাতীতে এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিয়োগবিধি অনুযায়ী দ্রুত পদোন্নতি চান সরকারি হাইস্কুলের শিক্ষকগণ

বস্তি এলাকার প্রান্তিক ভোটারদের কাছে ঘড়ি প্রতীকে ভোট চেয়ে মসিক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর গণসংযোগ

ইসলামপুরে হচ্ছে অক্সিজেন সাপোর্ট সেন্টার

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী