বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে বিদায়ী সংবর্ধনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি॥ কক্সবাজারের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ কে সংবর্ধনা দিয়েছে সংস্কৃতিকর্মীরা। বুধবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে আমিন আল পারভেজ বলেন, সরকারি নানা নিয়ম আর বিধি মানুষের কল্যানে কখনও বাঁধা হয়ে দাঁড়ায়নি আর কক্সবাজারের মানুষও সহযোগিতা করেছে বলেই জনস্বার্থে কাজ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সম্মিলিত সাাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম, সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বক্তব্য রাখেন।

এসময় বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আমিন আল পারভেজ কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেন নজিবুল ইসলাম এবং উপহার সামগ্রী প্রদান করেন সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

এছাড়াও ঝিনুকমালা খেলাঘরের সভাপতি নাসির উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সৈকত খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর, সাগরিকা খেলাঘর, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আয়োজনে নাট্যজন তাপস রক্ষিত, জেলা খেলাঘর সভাপতি আবুল কাসেম বাবু, সংস্কৃতি কর্মী ও সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেলসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

আমিন আল পারভেজ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ৩ বছর ১০ মাস কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হিসেবে যোগদান করেন ২০১৯ সালে, সর্বশেষ তিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি পদোন্নতি পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলী হয়েছেন।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তার শেষ কর্মদিবস বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চীন থেকে কেনা হচ্ছে ১৬টি জে-টেন সি

জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মী ও বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী 

বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

ঝিকরগাছায় তিন মাদক চোরাকারবারি আটক 

যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আ.লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে লিগ্যাল এইড এর বিভিন্ন কর্মসূচী পালন