বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: ২ দালাল গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা প্রতিনিধি॥ কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক ২ দালালকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোল চত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো-কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের সব্বির আহমদের পুত্র মনির উদ্দিন (৬০)। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও গ্রাহককে হয়রানীর অভিযোগে আটক আব্দু সবুর ও মনির উদ্দিন’কে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক ২ জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। নিয়মিত এই অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।

দুদক কর্মকর্তা রিয়াজ আরো জানান, পাসপোর্ট অফিসের তিনজন কর্মকর্তার বিষয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়ায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসা করা হয় অপরজন পালিয়ে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাগ্রত জালালাবাদ

পটুয়াখালীর মরিচবুনিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

সীতাকুণ্ড পৌরসভা এবং কক্সবাজার থেকে ৫টি গরু উদ্ধার; ১টি পিকআপ ও অস্ত্রসহ আটক -৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া ২০ নবজাতক শিশু পেল উপহার 

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভাসছে ঈদগাঁওয়ের গ্রামীন জনপদসহ আলমাছিয়া মাদ্রাসা সড়ক 

বগুড়ায় একশত দশ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নৌকার সমর্থনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারিদের সভায় আবুল হোসেন আবু

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গঙ্গাচড়ায় জামায়াতের র‌্যালী

কপোতাক্ষ নদীতে ড্রেজার বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন; ভাঙ্গনের মুখে ঘর বাড়িসহ বোয়ালিয়া ব্রীজ 

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত