বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নৌকার সমর্থনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারিদের সভায় আবুল হোসেন আবু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমগ্র জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে আওয়ামী লীগ বা নৌকা প্রতীকের বিপর্যয় ঘটলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠাসহ যেই সাফল্যগুলো অর্জিত হয়েছে তা চিরতরে নস্যাৎ হয়ে যাবে। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দেয়া নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার মাধ্যমে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে বাকলিয়ায় চট্টগ্রাম মহানগর হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক লীগের উদ্যোগে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সমর্থনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শুধুমাত্র পোস্টার, ব্যানার, লিফলেট, মিছিল- স্লোগান দিয়ে নির্বাচনে কোন যোগ্যপ্রার্থীর বিজয় নিশ্চিত করা যায় না। বিজয় নিশ্চিতকরণে আমাদেরকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে কেন শেখ হাসিনার সরকার বার বার দরকার। ভোটারদের পরিবারে প্রত্যেক সদস্যকে নিয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে নৌকা প্রতীকে ভোট দিতে প্রাণিত করতে হবে। এভাবেই একজন যোগ্য প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিজয় নিশ্চিত করা অবশ্যই সম্ভব হবে।

সংগঠনের সহ-সভাপতি বেলাল মিয়ার সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাবের আহমদ, কামাল উদ্দিন বাদল, মো. ইব্রাহিম, মো. নাছির উদ্দিন, সমিরুল ইসলাম তুহিন, আবদুল লতিফ, মো. আলাউদ্দিন, নুর ইসলাম, শফি আলম শান্ত, আবদুল মান্নান, মো. ইমন, সাহাবউদ্দিন, মো. মিজান মিয়া, মো. সোহেল প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জঁমকালো অনুষ্ঠানে পালিত হলো চট্রগ্রাম প্রবাসী ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র বৃত্তি ও পুরষ্কার বিতরনী

সিরাজগঞ্জের শাহজাদপুরে শস্য বীজ উৎপাদনে মরিয়মের সাফল্য

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বদলগাছী ছোট যমুনা নদীর বুকে বাঁধ; মহাল ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

নব-গঠিত দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও,ওসিকে ফুলেল শুভেচ্ছা

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য