বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার আরসা সন্ত্রাসী গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

রফিকুল ইসলাম আইমন : কক্সবাজার জেলায় উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ৪ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প- ১৫ এর ই ব্লকে এই অভিযান চালানো হয়।

আজ ২৩/০২/২০২৪, রোজ শুক্রবার দুপুর বেলায় উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত (ডিআইজি) মো আমির জাফর জানান এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপনে জমায়েত হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল শুক্রবার রাতে জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় চারজন সন্ত্রাসীকে ধাওয়া করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। ব্রিফিংয়ে তিনি জানান রাতে গ্রেফতার হওয়া আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৬ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ৪৮ রাউন্ড গুলি হেন্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইনের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে এমন তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যমকে।

গ্ৰেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী আরসার ৪জন সদস্যকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি আফিলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সপ্তাহ শেষে বাজারে বেড়েছে অস্থিরতা; ফেরেনি স্বস্তি

বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী সংবলিত লিফলেট বিতরণ

নওগাঁর আত্রাইয়ে বিদেশে পাঠানোর নামে টাকা আত্নসাৎ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী কিছু ছাত্ররা অনিয়ম ও দুর্নীতির সাথে জাড়িত থাকায় সভা পন্ড

যশোরে জনসভা জনসমুদ্রে পরিণত, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী – প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

কাশিয়ানীতে আই,এফ,আই,সি জয়নগর উপশাখার উদ্বোধন

কর্ণফুলীতে প্রিমিয়ার ব‍্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা