বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ইঞ্জিনিয়ার বদিউল আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম ৫ জানুয়ারী ২০২৪, অনুষ্ঠিতব্য ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন এবং কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই ঘোষণাও দেন।

বুধবার(০৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার বদিউল আলম বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মুক্তিযোদ্ধা এসএম কামাল।

জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও এলাকার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬২ সালে জন্ম গ্রহন করেন ইঞ্জিনিয়ার বদিউল আলম। মাতা আছিয়া খাতুন এবং পিতা মৌলানা ক্বারী সুলতান আহমদ। পিতামহ ছিলেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও বুজর্গ মৌলানা আলহাজ্ব বজলুর রহমান। পিতা ও পিতামহ উভয়েই অবিভক্ত ভারতের দেউবন্দ মাদ্রাসায় অধ্যয়ন করে ডিগ্রী প্রাপ্ত হন। উল্লেখ্য যে, পিতা মৌলানা সুলতান আহমদ ক্বারী ভারতে অধ্যয়নকালীন সে কালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট বন্ধু এবং পরবর্তীতে রাজনৈতিক সহযোদ্ধায় পরিণত হন, খবর বাপসনিউজ ।

স্বাধীনতা সংগ্রামে বৃহত্তর ঈদগাঁও এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বৃহত্তর ঈদগাহ্ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন এবং আমৃত্যু আওয়ামী রাজনীতিতে নিজেকে উৎসর্গ করে গেছেন।

তিনি প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলেই সমাপ্ত করেন। অতঃপর ১৯৭৮ সালে এসএসসি এবং ১৯৮০ সালে এইচএসসি পাশ করেন। এরপর কিছুদিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যয়নরত অবস্থায় ১৯৮১ সালে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী চুক্তির বৃত্তি নিয়ে রাশিয়ার বিখ্যাত মস্কো পিপলস মস্কোতে পিপল্‌স ফেন্ডশীপ ইউনিভারসিটিতে অধ্যয়ন করেন।

জানা গেছে, তিনি ১৯৭০ সাল থেকেই পিতার নির্দেশিত পথধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। দেশে স্কুল ও কলেজ জীবনে ছাত্রলীগের নেতৃত্ব প্রদান করেন। মস্কোতে পিপল্‌স ফেন্ডশীপ ইউনিভারসিটিতে অধ্যয়নকালীন বাংলাদেশ ছাত্র সংগঠনের প্রচার সম্পাদক নির্বাচিত হন ১৯৮৩ সালে এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ১৯৮৫ সালে। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনা মস্কো ভ্রমণকালে সাক্ষাত করেন। তিনি আমেরিকা অবস্থানকালে (২০০৮-২০১২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে সাক্ষাত করেন। বিগত ২০১৩ সাল থেকে অদ্যাবধি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরকালে সাক্ষাত করেন এবং সফররত অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন।

তিনি ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত কক্সবাজার পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। বিগত ২০০৩ সাল থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন।

তিনি আমেরিকা অবস্থানকালীন (২০০৮-২০১২) বঙ্গবন্ধু পরিষদ এবং নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাথে কাজ করেন। তিনি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সাধারণ সমর্থক, কর্মী বা নেতা থেকে জেলা ও কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবন্দের সাথে আন্তরিক সু-সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট।

সর্বোপরি তিনি নিজের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিজ্ঞজনের পরামর্শ নিয়ে আধুনিক গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন “স্মার্ট বাংলাদেশ“ভিশন ২০৪১” এবং ডেলটা প্লান চেতনাকে ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। এব্যাপারে তিনি দলের হাই কমান্ড বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে এম এ কবীর সভাপতি, সহিদুর রহমান(সন্টু) সা. সম্পাদক নির্বাচিত

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২

নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

ঈদগাঁওতে মডেল মসজিদের জায়গা পরিদর্শনে ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ টিম

শেরপুরে কামারুজ্জামানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার প্রতিযোগিতা

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস পালন 

বগুড়ার শিবগঞ্জ ও কাহালু থানার ওসি প্রত্যাহার; নবযোগদান ২