এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ চলতি মৌসুমে প্রচন্ড শীতের মাঝেও সাভার থেকে আসা আট বেদে পরিবারের লোকজন কক্সবাজার ঈদগাঁওতে মানবেতর সংগ্রামে অন্যরকম জীবন যাপন করছেন। পরিবার পরিজন নিয়ে শীতে খোলা আকাশের নিচে জমিতে তাবু বেঁধে দিন কাটাচ্ছেন।
২০ জানুয়ারী সকালে ঈদগাঁওর কলেজ গেইটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খোলা জমিতে কনকনে শীতকে উপেক্ষা করে অস্থায়ী তাবুতে (পলিথিনের তৈরী) বেদে পল্লীর নরনারীদেরকে বসবাস করতে দেখা গেছে। তারা পাশ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে তাদের কর্ম নিয়ে বসে থাকেননি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কোন রকম যাযাবরের ন্যায় অস্থায়ী ভিত্তিতে দিনপার করছেন সাভার থেকে আসা বেদেরা। তবুও জীবিকার প্রয়োজনে ঘরে বসে না থেকে জীবিকার সন্ধানে কাজে নেমে পড়ে বেদে নর-নারীরা। তারা প্রত্যন্ত এলাকার পাড়া মহল্লায় দাঁতের পোকা উঠানোসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন বলে জানা যায়।
ঈদগাঁওতে অবস্থান করা বেদে আরিফ জানান, সাভার থেকে আসছি মাত্র দুয়েক দিন হচ্ছে। জানিনা কয়দিন রিজিক এখানে। বিভিন্ন গ্রামে সাপের খেলা দেখায় বলেও উল্লেখ করেন।
সচেতন মহলের মতে, মানবিক দৃষ্টিকোণ থেকে শীতের মাঝে খোলা জমিতে অবস্থান করা বেদে পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান। তারাও মানুষ। শীতে কষ্ট পাচ্ছে বেদে পল্লীর অসহায় মানুষরা।




















