বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

ওসমান হোসাইন, কর্ণফুলী॥ চট্টগ্রাম কর্ণফুলীর খুরশিদা আকতার (৩০) নামে এক গৃহবধূর হাত-পায়ের রগ কেটে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামী মো. ইয়াকুব (৪০) এর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। ২৭জানুয়ারিশুক্রবার বিকেলে উপজেলার ফকিরনীর হাটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কর্ণফুলী ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. কফিল উদ্দিন, কালের কন্ঠ শুভ সংঘের সদস্য ও নারী নেত্রী শাহানাজ বেগম, গৃহবধূর চাচা মো. শফি, আবু তাহের, স্থানীয় বাসিন্দা মো.জয়নাল, আবছার,জানে আলম, মামুনুর রশীদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘মানুষ কতটা অমানুষ হলে নির্মম অত্যাচার করে এই ধরনের ঘটনা করতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রেখে, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

অভিযুক্ত মো. ইয়াকুব কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমিরপুর লিচুতলা গ্রামের বাসিন্দা মো.হোসেনের ছেলে। জানা যায় দশ বছর আগে পাশের গ্রামের মোহাম্মদ এয়াকুবের সঙ্গে বিয়ে হয় খুরশিদা আকতারের। তাদের সংসারে সাত বছরের মো. মিসকাত নামের এক ছেলে ও কুম কুম নামের পাঁচ বছরের এক মেয়ে রয়েছে।

উল্লেখ, গত ২১ জানুয়ারি বাঁশখালীতে এক হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর প্রধান সড়কের পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো ছোরা দিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে দেন তার স্বামী। এ সময় তার চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তার স্বামীকে আটকে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় আহতের মা একটি মামলা করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিদ্বিরগঞ্জে আলী হোসেন কে খুন করে লাশ গুম করার হুমকী

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালনের জন্য পটুয়াখালীতে প্রস্তুতি 

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯

রাণীশংকৈলে প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন’র প্রথম জানাযা নামাজে হাজারো মুসল্লী  

দূতাবাসের সফল প্রচেষ্টায় মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশী নাগরিকের দেশে প্রত্যাবর্তন

বিএমএসএস ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ নাসিরকে হত্যার হুমকী; বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

যশোরে ধর্ষণ মামলায় যুবকের বিরুদ্ধে চার্জশিট