বাংলাদেশ সকাল
শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে প্রেসক্লাবের  সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

ওসমান হোসাইন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা ছাত্রদল। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার ফকিনীরহাট এলাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, রিফাত আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সানাউল্লাহ্ মির্জা। বক্তব্য রাখেন কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, সহ সভাপতি মো. শফিউল আজমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব,কামরুদ্দিন সবুজ,সভায় ছাত্রদলের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে ছাত্রসমাজকে সচেতন করার জন্য তাদের প্রচেষ্টা এবং ছাত্রদলের ভূমিকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে ছাত্রদল সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে দক্ষিণ জেলা ছাত্রদল।

কামরুদ্দিন সবুজ আরও বলেন,যদি আমার ছাত্রদলের কোন নেতা কর্মী অন‍্যায় সঙ্গে জড়িত ও সংগঠনের নিয়মকানুন শৃঙ্খলা  ভঙ্গ করেছে এইরকম তথ্য  আপনাদের কাছে  আসে, আপনাদের কাছে  অনুরোধ সঙ্গে সঙ্গে  আমাকে জানাবেন আমরা সাংগঠনিক ব‍্যবস্থা গ্রহণ করব।

এছাড়া, সাংবাদিকরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করেন এবং ছাত্রদলের নেতারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে জনগনের কথা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার যশোর অফিসে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ 

বড়াইগ্রামে সাতটি বাড়িতে আগুন, চৌদ্দ লক্ষ টাকার ক্ষতি

বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

ঝিনাইদহে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছে যুবকের হাত-পা 

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, বি এন জে এইচ সি’র উদ্বেগ 

দেবহাটার মেয়ে ফাতিমা জান্নাত চান্স পেয়েছে কুষ্টিয়া মেডিকেলে

যশোরে পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবীতে মানবান্ধন

বাল্যবিবাহ প্রতিরোধে বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে পথনাটক অনুষ্ঠিত