বাংলাদেশ সকাল
বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার(২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাবুর আলী (৩৫) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শার্শার কায়বা এলাকা থেকে ইটভাঙতে ইটভাঙ্গার মেশিন নিয়ে কলারোয়া উকাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাদ্যগুদামের সামনে পৌছালে সাইড সড়ক থেকে একটি শিশু সাইকেল চালিয়ে সড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।এসময় ইটভাঙা মেশিনে চাপা পড়ে ঘটনাস্থলে সাবুর আলী মারা যায়। অপরদিকে আহত ওবাইদুরকে স্থানীরা উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের উপর অবৈধ ইসরাইলিদের বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

যশোরে শুদ্ধাচার কৌশল ও এসডিজি বাস্তবায়নে কর্মশালা

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশী ফিরোজ আলম জাহাংগীরের মৃত্যু

গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ- যুবদলের সহ-সভাপতি সহ আহত তিন 

শেরপুরে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমতলী উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে গণ সংবর্ধনা প্রদান 

মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গনসংযোগ

রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বেলজিয়ামের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার

শোক দিবসকে ঘিরে ঈদগাঁও আ.লীগে দ্বিধা-বিভক্তি