বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কলারোয়া শিক্ষা অফিসে প্রশিক্ষণের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত : বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

জানা গেছে, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এসি ডিসি প্রকল্পের স্কুল, মাদ্রাসা, কলেজের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সভাপতিদেরকে নিয়ে প্রশিক্ষনের আয়োজন করা হয়।

১দিন ব্যাপি প্রশিক্ষণের কর্মশালায় ১০০ জনের প্রশিক্ষণের আয়োজনে কথা থাকলেও সরজমিনে গিয়ে ১০০ জনের দেখা পাওয়া যায়নি।

সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে কলারোয়া এম আর ফাউন্ডেশনে সাংবাদিক তথ্য নিতে গেলে তারাহুরো করে প্রশিক্ষণ শেষ করে দেওয়া হয়।

এ সময় সচেতন বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম খান ছবি তুলতে চাওয়ায় তাকে অপমান করা হয়। ছবি তুলতে দেওয়া হয়নি। ঘটনার সময় উপস্থিত শিক্ষক, সভাপতিসহ ৭৮ জনের দেখা পাওয়া যায়। এই বিষয়ে তথ্য চাইলে ও নানা ভাবে হয়রানি করা হয়।

উপস্থিতির তালিকায় ৯৬ জনের উপস্থিতির স্বাক্ষর দেখা যায়। কিন্তু তথ্য নিয়ে দেখা গিয়েছে এর ভিতরে অনেকে উপস্থিত না থাকলেও তাদের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন হয়েছে।

কলারোয়া শিক্ষা অফিসারে সাথে যোগাযোগ করতে তার অফিসে গেলে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কে জানান, আপনারা শেষের দিকে গিয়েছেন। শেষের দিকে গিয়ে আপনারা কি দেখেছেন না দেখেছেন তাতে আর কি বক্তব্য দেবো। তবে উপজেলা কর্মকর্তা ১০০ জনের উপস্থিতি ছিল বলে দাবি করেন।

অনুপস্থিতে সভাপতির টাকা উত্তোলনে বিষয় জানতে চাইলে তিনি বলেন, তার পক্ষ থেকে কেউ এসে এই টাকা তুলে নিয়েছেন এখানে শিক্ষা অফিসের কোন দুর্নীতি হয়নি বলে তিনি দাবি করেন। কিন্তু খাতা কলমে ৯৬ জন দেখানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও ফারাজ করিমের সেকেন্ড ইন কমান্ড কাজী এমরান আটক

নাটোরে কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত !

দেবহাটায় ভ্যান চালকের স্ত্রীর অস্ত্রপাচারে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘আমাদের টিম’

পাবনার নাটিয়াবাড়ীর নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা খুন!

নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কে নাস্তিক বানানোর পায়তারা করছে সরকার- ফয়জুল করীম  

ভূয়া এনজিওর চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

নওগাঁর আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনালী পাটের আঁশ ধুয়ে নিতে ব্যস্ত ডিমলা -জলঢাকার পাট চাষিরা

প্রশ্ন ফাঁসে সিংড়ার শাহাদত আঙ্গুল ফুলে কলাগাছ 

যশোরে সাংবাদিক শেখ শাকিল আহমেদের শাশুড়ীর মৃত্যু : বিএমএসএস’র শোক