বাংলাদেশ সকাল
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবেন কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় এসেছে। আমাদের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। বিজ্ঞান শিখতে হবে।

সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই, রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের গর্বের মাস। এই মাসে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাচ্ছি। বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্যদিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছেন।

রাজনৈতিক দলের প্রতি আশা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি আশা করি, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেই শিক্ষা কর্ম দক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেন আমরা করে যেতে পারি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তারপরও কারিগরি শিক্ষার ওপর আগের তুলনায় এখন জোর দিতে হবে। সেদিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার আগেই আমরা কিছু কিছু কাজ করে দিতে চাই।

জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১ টাকার চকলেট ৫ টাকা দেখিয়ে বিল উত্তোলন; অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সোমনাথ সাহা’র 

গঙ্গাচড়ায় ইসলামিক রিলিফ “আলো প্লাস” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

পাবলিক জমি দখলের অভিযোগে কৈখালী বিজিবি কমান্ডারের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

ঈদগাঁওতে মুদির দোকানের টিনের চাল কেটে চুরি : চরম আতংক 

আসিফ-হাসনাতের ফেসবুক আইডি নিস্ক্রিয়

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র শহর, আটক ৪

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী সদস্যদের শীতবস্ত্র বিতরণ 

শার্শায় ফিড ব্যবসায়িকে কুপিয়ে ছিনতাই; আটক ৪

পনেরো বছর পর ভেজাল মবিল মামলার রায়; ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড