বাংলাদেশ সকাল
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে বোরকা পরা (৩০) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের একটি আম বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহতের উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। তবে এটা একটা হত্যাকাণ্ড বলে ধারনা করেছেন পুলিশ।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, কালাই সরদারেরচর গ্রামের ওমেদআলী খানের ছেলে সোবাহান খানের একটি আম বাগানে নিহত ওই অজ্ঞাত যুবকের বোরকা পরা পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত যুবককে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে হত্যা করে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসহায় মানুষকে ফলের দোকান দিলেন মুসাইদাহ ফাউন্ডেশন 

রাণীনগরে ভেজাল জুস কারখানায় অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে নদী থেকে মা ও ২ শিশুর মরদেহ উদ্ধার 

বন্ধুত্বের নিদর্শন: বাংলাদেশকে বিনামূল্যে ৫০ টন পারমাণবিক জ্বালানী দেবে রাশিয়া

রাণীনগরে টমটম চাপায় প্রাণ গেল শিশু মারিয়ার

গাজীপুরে সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

ঝিনাইদহে অবরোধ-হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঘূর্নিঝড় রেমালে কেঁড়ে নিল সেতু; ঝুঁকি নিয়ে পারাপার