বাংলাদেশ সকাল
সোমবার , ৩ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে বাজার কমিটির সভাপতির পায়ের রগ কর্তন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

রতন দে,মাদারীপুর প্রতিনিধি: পুর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার(৬৮) নামে এক বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত আবুল কাশেম তালুকদার উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার মোহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার ভোরে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার কয়েকজন মিলে পুর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

আহতের ছেলে পুর্ব এনায়েতনগর ইউপি পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম জানান, আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ অনেক লোকজন। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা আ.লীগের যৌথ মতবিনিময় সভা 

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক 

অপেক্ষা চাচা-ভাতিজার লড়াই দেখার; রাত পোহালেই কালীগঞ্জে ভোট

ডিমলায় রমরমা মাদক, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের উপর হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগ

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইউএনও’র মত বিনিময়

জগন্নাথপুরে ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জন গ্রেফতার

ভূয়া এনজিওর চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

পাথরঘাটায় কোডেক এর মেন্টরিং ও চাষীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখা’র কমিটি গঠন