বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালিয়ায় হয়রত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে পুলিশে হাতে সোপর্দ অনিমেষ বিশ্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে নড়াগাতী থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজীসহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্কের একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে। ঘটনাটি ওইদিন সন্ধ্যা নাগাত জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা একপর্যায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো.দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে নড়াগাতী থানা পুলিশের নিকট সোপর্দ করে। দুলু কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ধৃষ্টতার নিন্দা জানিয়ে কটুক্তিকারি অনিমেষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন,‘এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন,‘ঘটনাটি শুনেছি। স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের লাশ উদ্ধার

রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ডিমলায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত 

আলু বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ড; লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই 

শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

বেনাপোল থেকে এক কেজি গাজাসহ গ্রেপ্তার ১

অযোধ্যার রাম মন্দির গুড়িয়ে দেবার হুমকি আল কায়দার