বাংলাদেশ সকাল
রবিবার , ২১ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

আল আমিন (বাবু), লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ছালমা বেগম(৪২) নামের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ভাসুরের বিরুদ্ধে।

গত ১৫ মে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্যে গোপালরায় এলাকায়। এ ঘটনায় ১৮ মে রাতে ভুক্তভোগী ওই গৃহবধু কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগীর লিখিত অভিযোগে সুত্রে জানা যায়,১৯৯৮ সালের ২৯ মার্চ মধ্যে গোপালরায় এলাকার মৃত আবুল হোসেনের ছেলের সাথে বিয়ে হয় জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ছালমা বেগমের। বিয়ের পর স্বামীর বাড়ীতে ঘর সংসার করা অবস্থায় দুই মেয়ে ও এক সন্তানের মা হন গৃহবধূ ছালমা বেগম। এর পর ২০০৮ সালে সুকৌশলে ওই গৃহবধুর স্বামী একরামুল কে বাড়ী থেকে তাড়িয়ে দেন তার স্বামীর আপন বড় ভাই রুহুল আমিন। পরবর্তীতে নিখোঁজ হন স্বামী একরামুল হক। নিখোঁজের পর রুহুল আমিন গৃহবধূকে জানিয়ে দেন তার স্বামী মারা গেছেন। আজ ১৫ বছর ধরে নিখোঁজ স্বামীর সন্ধান না পাওয়ায় সন্তানদের নিয়ে স্বামীর বসতভিটায় কোন রকম জীবনযাপন করেন গৃহবধু সালমা বেগম। এরই সুযোগে বিভিন্ন সময় ভাসুর রুহুল আমিন টাকা পয়সার লোভ দেখিয়ে বিবাহের প্রলোভনসহ ঐ গৃহবধূকে কু- প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে গত ১৫ মে গভীর রাতে ভাসুর রুহুল আমিন ওই গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করেন।

এ বিষয় ওই গৃহবধূ কান্নাজড়িত কন্ঠে বলেন, রুহুল আমিন মেম্বার আমার ভাসুর আমার জীবিত স্বামীকে মৃত ঘোষনা করে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন। ১৫ বছর ধরে স্বামী না থাকায় সন্তানদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। গত ১৫ মে রাত সাড়ে ১১ টার দিকে আমার ভাসুর আমার ঘুমের ঘরে এসে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার চিৎকারে আমার সন্তানরা ঘুম থেকে জেগে উঠে আমাকে রক্ষা করে। আমি এর সুষ্ঠ বিচার চাই। সেই সাথে আমার স্বামীকে মৃত ঘোষনা করার সাথে যারা জড়িত তাদেরও শাস্তি চাই এবং আমার স্বামীকে ফেরত চাই।

অভিযোগ দায়েরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ১৯ মে সকালে ওই গৃহবধূর ভাসুর রুহুল মেম্বার, শাহিদা, শাপলা, শেফালী, সাইদুল, ভাসুর আমিনুর, নারজিনা, শ্যামলী, ভাসুর নুরু এবং ময়না সকলে মিলে হামলা চালিয়ে গৃহবধুর সন্তানদেরসহ তাকে মারপিট করেন। বর্তমানে তিনি সন্তানদেরসহ কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গৃহবধু ছালমা বেগম, ভর্তি রেজিঃ নং-৫৫২২/১৩,বেড নং-এক্সট্রা-১৯। মিম বেগম, ভর্তি রেজিঃ নং- ৫৫২৩/১৪, বেড নং-১৭। আঁখি বেগম,ভর্তি রেজিঃ নং- ৫৫২৪/১৫, বেড নং-এক্সট্রা-১৮।

এ বিষয় কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন,  ওই গৃহবধুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘প্রফেসর আবদুল মান্নান এমপি থাকলে জনগণের উপকার হয়, সকল পর্যায়ের জনগণ সন্মান পাই’

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু

আমতলীতে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক ১

নাটোরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

সারজিস এর পর এবার বরগুনার জামাই হলেন মাহমুদ রাফি

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু শামা মিয়ার দাফন সম্পন্ন

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ৪ গুণী নারী

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা