বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

 

আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভির ইসলাম(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) কাকিনা জেলেপাড়া এলাকায় বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির ইসলাম কাকিনা ইশোরকোল এলাকার বাসিন্দা। তিনি কাকিনা হাট মোস্তফা বিয়া কামিল মাদ্রাসার (আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তানভির ইসলাম মোটরসাইকেলযোগে কাকিনা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে জেলেপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রমজান আলী বলেন, যেহেতু এটি মহাসড়কের ঘটনা সেই জন্য হাতিবান্ধা হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন। আমরা ঘটনাস্থলে আছি এবং তাদেরকে খবর দিয়েছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মসিকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল 

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা কবি বুনো নাজমুল যশোরী -এর ২৯’তম মৃত্যু বার্ষিকী আজ

যশোর সদর ও চাঁচড়া ফাঁড়ির সাবেক দুই এসআইসহ ৭ পুলিশের বিরুদ্ধে আরও মামলা

সাদ্দামের দুটি কিডনী নষ্ট, সহযোগিতা পেতে অসহায় পিতার আকুতি

ডাসারে ডি.এম কারাতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

জমে উঠেছ সিরাজগঞ্জের খাঁসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

কোটচাঁদপুরে প্রয়াত চেয়ারম্যান কালু মিয়ার স্মরণে সভা