বাংলাদেশ সকাল
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযাগ উঠেছে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার বিরুদ্ধে। রোববার ভোরে বইগুলো বিক্রি করার সময় স্থানীয়রা হাতেনাতে তাকে ধরে ফেলে।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে স্কুলটির একটি কক্ষ থেকে ২৬ মণ বিভিন্ন শ্রেণির সরকারি বই আলিম হোসেন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু ভর্তি গাড়িটি বিদ্যালয়ের বাইরে বের হলে স্থানীয়রা আটকে দেন। পরে বিক্রি হওয়া বইগুলো আবার স্কুলে পাঠিয়ে দেন স্থানীয়রা।

বই ক্রেতা আলিম হোসেন জানান, রোববার ভোরে তিনি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যান বইগুলো নিয়ে আসতে। ২৬ মণ বই ছিল। প্রতি মণ ১৬০০ টাকা দরে তিনি কিনেছেন। বিক্রির সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রেজাউল ইসলাম ও নাইটগার্ড ইমান আলী ছিলেন। বইগুলো কিনে স্কুল থেকে বের হওয়ার সময় স্থানীয়রা আটকে দেন। এর পর সেগুলো আবার স্কুলে রেখে আসা হয়।বিদ্যালয়টির নৈশপ্রহরী ইমান আলীও বই বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম জানান, সরকারি বইয়ের দায়িত্বে তিনি আছেন। কিন্তু বইগুলো বিক্রির সময় তিনি উপস্থিত ছিলেন না।

অভিযুক্ত সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বই বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান,সরকারি পুরাতন বই রাখা কক্ষটি রঙ করার জন্য কিছু বই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল,এ ছাড়া কিছু না।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ জানান, ইউএনও ছুটিতে আছেন। বিষয়টি জানার পর উপজেলা মাধ্যমিক অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে কৃষি ব্যাংক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নোংরা পরিবেশে উৎপাদিত হচ্ছে প্যাকেটজাত লবণ, ইসলামপুর বিসিকে অভিযান 

ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন ইলন মাস্ক

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও ফাঁসির দাবীতে বিএমএসএস লোহাগড়ার মানববন্ধন

পাইকগাছায় প্রবাসী দিগন্তের ৯’ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটিয়া’য় চাঞ্চল্যকর সোহেল হত্যা’র প্রধান আসামি গ্রেফতার

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী

ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ দুই শিশু অপরাধী আটক 

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার