বাংলাদেশ সকাল
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে যুবদল নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জে যুবদল নেতার বাড়ি হতে মাদক উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় জাহাঙ্গীর আলম লিটুর বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি হতে এ মাদক উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীর আলম লিটু (৪৭) অত্র এলাকার মৃত আজিজুল হকের পুত্র এবং কাকিনা ইউনিয়ন যুবদলের সভাপতি।

পুলিশ সুত্রে জানা গেছে যে, গোপন সংবাদ পেয়ে জাহাঙ্গীর আলম লিটুর বাড়িতে কালীগঞ্জ থানার টহল পুলিশের একটি টিম অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী তার বসতবাড়ির গোয়ালঘর ও রান্না ঘরের মাঝখান দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে শপিং ব্যাগ রেখে পালিয়ে যাওয়া ১১ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে আজ ১ লা ফেব্রুয়ারী কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ০১।

এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকেই মাদক দমনে আমি সব ধরনের অভিযান অব্যাহত রেখেছি এবং বিগত কয়েক মাসের মধ্য আমি ৯বার এ থানার ওসি হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।

তিনি আরোও বলেন, এ উপজেলায় মাদক থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে কোন মাদক থাকবে না। গোপন সংবাদের ভিত্তি তল্লাশি চালিয়ে আসামীর বাড়িতে মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় লোকজনের মতে, চাপারতল এলাকায় বেশ কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায় তৎপর বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতের বিহারের খাগারিয়া জেলা জাতীয় কংগ্রেসের মহিলা শাখার ভারত যাত্রা শুরু

বড়াইগ্রামে রাতের আঁধারে ২ বিঘার আম বাগান কেটে ধ্বংস 

ফুলপুরে শারিরীক প্রতিবন্ধী মরিয়মের হুইল চেয়ারের অভাব মিটালো ইউএনও 

আশা হোম কেয়ার নিউইয়র্ক পেল এম্পয়ার ব্লুক্রস এচিভমেন্ট এওয়ার্ড

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

যশোর কেশবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মত্যু 

ভূরুঙ্গামারীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বাগমারায় আসামী গ্রেফতার করেও অস্বীকার পুলিশের

জঁমকালো আয়োজনে ঈশ্বরদীতে স্বতঃকন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত