বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে অবসর প্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ১৫ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

২৮/১০/২০২৪ইং মঙ্গলবার আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি পুর্ব পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ইকবাল মুন্সির স্ত্রী রেখা বেগম জানান রাত ১.৩০ মিনিটের সময় ৭/৮ জনের ডাকাত দল জানালার গ্রীল ভেঙে ঘরে ডুকে ঘরের বাসিন্দাদের জিম্মি করে হাত পা ও চোখ বেধে ডাকাতেরা পনের ভরি স্বর্ন, নগদ টাকা ও কাপড় চোপড় নিয়ে রাতের আধারে পালিয়ে যায়।

অবসর প্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সি বলেন, ঘটনার দিন বাড়িতে আমি আমার স্ত্রী ও বৃদ্ধ মা ছাড়া কেউ ছিলেন না। রাত ১.৩০ মিনিটের সময় মুখোশ পরিহিত ৪ জন লোক জানালার গ্রীল ভেঙে ঘরে ডুকে প্রথমে আমাকে পরে আমার স্ত্রী রেখা বেগমকে কাপড় দিয়ে চোখ বেধে মায়ের রুমে আটকে রেখে রামদা হাতে দুই জন পাহারায় থেকে সারা ঘরে লুটপাট করে।ডাকাতেরা চলে গেলে আমার মা আমার হাত খুলে দিলে নিজে মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। লুন্ঠিত স্বর্ণ ও টাকাসহ আনুমানিক বাজার মুল্য প্রায় ১৮ লক্ষ টাকা। নিজের স্ত্রী ও মেয়ের সঞ্জিত সম্পদ হারিয়ে অসহায় হয়ে গেলাম।

কাশিয়ানী থানার ওসি শফিউদ্দীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয় হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে -ইউএনও রকিবুল হাসান 

নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে এনামুল হক এমপি’র শোক প্রকাশ

পুলিশের অনিয়ম তুলে ধরায় সাংবাদিক মনছুরের বিরুদ্ধে সাইবার মামলা, বিএমএসএস এর নিন্দা

খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুৎতের সাবস্টেশনে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

গভীর রাতে তালতলীতে ডিবির অভিযান : ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১

ময়মনসিংহে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক দুই 

পটুয়াখালীর মরিচবুনিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ