বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান :

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় এ মামলাটি দায়ের করেন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে  দৈনিক জনকণ্ঠ কে মামলার  বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান।

মামলার আসামীর মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি লেবু মোল্যা, কাশিয়ানী  উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, প্যানেল চেয়ারম্যান রেজাউল মুন্সি,  কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খানসহ আরও অনেকে।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে, গেল ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচীতে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয় তারা। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় আসামীরা।

ওসি মো. শফিউদ্দিন খান জানান, গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করায় ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

দুস্থ ও অসহায়দের মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান 

যশোরের বারান্দীপাড়া থেকে দু’টি ওয়ান শুটারগান উদ্ধার

উপজেলা প্রেসক্লাব উখিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ঈদ উপলক্ষে প্রায় ৩ হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

চন্দনাইশে ২২ বছরের যুবক কর্তৃক ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন বেনাপোল পোর্ট থানার তিন অফিসার 

ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ক্যাম্পাস