বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে নকল সার কারখানার সন্ধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ॥ কাশিয়ানিতে দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল সার তৈরি ও বাজারজাত করে অসংখ্য কৃষকের সাথে প্রতারণা করে আসছে একটি মহল। অভিযোগ আছে একটি মহল নামীদামী কিছু কোম্পানীর মোড়কসহ বিভিন্ন নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে বালু ও রং দিয়ে দামী সার ও কীটনাশক ওষুধ তৈরি করে বিক্রি করেছিলো দীর্ঘদিন যাবত।

গোপান সংবাদের ভিত্তিতে বিষয়টি কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার ভুমি মিলন সাহা কে জানালে বুধবার (০১ ফ্রেরুয়ারী ২০২৩ ) খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান,সহকারি কমিশনার(ভূমি) মিলন সাহা,উপজেলা কুষি অফিসার কৃষিবিদ স্নজয় কুমার কুন্ডু,অতিরিক্ত কৃষি অফিসার কাজী এজাজুল করিম থানার এস আই মোঃ দেওয়ান সাদেকুল ঘটনাস্থলে আসেন। সেখান থেকে নকল সার কারখানায় ব্যবহৃত মালামাল ও সরমঞ্জামাদী আটক করে।

এসময়ে বাড়ির মালিক পরানপুর গ্রামের মোঃ কামরুজ্জামান খোকন মিনার ছেলে মোঃ ফয়সাল মিনা (৩৫) ও তার কর্মচারিরা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

উপজেলা কৃষি অফিসার সনজয় কুমার কুন্ডু বলেন, এরা প্রতারনা করে আসছে। এই নকল ও ভেজাল সার যেসব জমিতে ব্যবহৃত হয়েছে সেই সব জমির কৃষকরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা প্রতারনার স্বীকার হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার এক

বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধে ফাটল, শংকিত কৃষক

ঈদগাঁওর ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদী দখল ও দূষণে অস্তিত্ব সংকটে 

অস্ত্র হাতে ছাত্রদল নেতার ছবি ভাইরাল

গদখালীর চাষীরা ব্যস্ত সসয় পার করছে গোলাপের চারা রোপণ ও পরিচর্যায় 

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের মামলায় আটক ১

সীতাকুণ্ড এসিল্যান্ড ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কারে ভূষিত