বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাজাহান মোল্লা গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

আশরাফুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকার সিরাজুল ইসলাম ছিরু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গত মঙ্গলবার ১১/০৭/২০২৩ ইং দুপুর ২ টার সময় কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম এর সার্বিক দিকনির্দেশনায় এবং এস,আই ইরানুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা জেলার লাকসাম থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামি শাহাজান মোল্লাকে গ্রেফতার করে কাশিয়ানি থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তার শাহাজাহান মোল্লা কাশিয়ানি উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন এর আড়ুয়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্লার ছেলে। সে ২০১৭ সাল থেকে দীর্ঘ দিন পলাতক ছিলেন। আজ বুধবার তাকে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করে কাশিয়ানি থানা পুলিশ।তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম।

তিনি জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রতার জের ধরে আসামীরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে কাশিয়ানী উপজেলার আড়–য়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের এ হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ডাদেশের রায় দেয় গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামীদের করা আপিল আবেদনের ওপর শুনানী শেষে গত ১১ জুন চারজনের ফাঁসি বহাল, একজনের আমৃত্যু ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ৯ জনকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পলাতক শাহাজান মোল্যাকে গ্রেফতারের খবরে উল্লাস প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ই মার্চ স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

পটিয়ায় মাদ্রাসায় হামলার মূল পরিকল্পনাকারী আবদুর রহিম গ্রেপ্তার 

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার প্রতিযোগিতা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে আগ্রহী

যতদিন বাঁচব বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হয়ে থাকব -যুবলীগ থেকে জামাতে যোগ দিয়ে ফেসবুক পোষ্ট 

রাণীনগরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় তারুণ্যর উৎসবে বর্ণাঢ্য র‍্যালি, প্রীতি ফুটবল ম্যাচ

অবসর প্রাপ্ত সেনাবাহিনী সদস্যর অভিনব প্রতারণায় বাঁধ সাধল পিবিআই 

কর্ণফুলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার