বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭ই মার্চ স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

মোহাম্মদ জুবাইর॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এবং বিজয়’৭১ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী মেহনতি মানুষের মাঝে স্থানীয় ডিসি হিলস্থ প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।

উক্ত চিকিৎসা সেবা উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল। প্রধান অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। ফ্রি চিকিৎসা সেবায় সভাপতিত্ব করেন ডা. এস.কে পাল সুজন। প্রধান আলোচক ছিলেন ডা. অপূর্ব ধর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জুবায়ের, শিল্পী সমীরন পাল, বেবি দাশ নূপুর, রূপনা দাশ, স্বপন মুখার্জী, মো. বেলাল হোসেন, পরিতোষ ধর প্রমুখ।

প্রধান অতিথি ফজল আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে বাঙ্গালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে। জাতির জনক পাকিস্তানী কারাগার হতে ফিরে আসার পর পরাজিত শক্তির ষড়যন্ত্রের মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, হত্যাকা-ের কুশিলবদের আইনের আওতায় আনার জন্য আজো জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়নি।

উদ্বোধক বলেন, বঙ্গবন্ধু হত্যাকা-ের পুর্ণাঙ্গ তদন্তের জন্য জাতীয় তদন্ত কমিশন গঠনের জোর দাবী জানান। একই সাথে ’৭২ এর সংবিধানের পুর্ণাঙ্গ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি প্রার্থনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে হিউম্যান প্যাপিলুমা (HPV) ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন 

ক্ষমতা

যশোর ৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের সম্পদ ক্রোকের আদেশ

গঙ্গাচড়ায় গজঘণ্টা হাইস্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ 

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

‘মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতি’র প্রতিপাদ্যতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র ৭৬’তম মানবাধিকার দিবস পালিত 

আমিরাতে ভিক্ষাবৃত্তি, অভিযান চালিয়ে আটক-৪১, পাওয়া গেল ৬০ হাজার দিরহাম

রাউজানে নিহত প্রবাসীর ঘরে তালা; দিশেহারা এলাকাছাড়া পরিবার

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত