আশরাফুজজামান, গোপালগঞ্জ : বাংলাদেশে একটানা প্রায় ১ মাস কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গতকাল ৫ আগস্ট বিজয় লাভ উপলক্ষে ৬ আগস্ট সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিজয় উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক আনন্দ মিছিল উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করেছেন দলের নেতৃবৃন্দ।
এ সমাবেশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান মিল্টন, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিম, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকা শরিফ টিটো প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় এক সমাবেশে।




















