বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে মটর সাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায় নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন মো.দাউদুল আলম (৫৫) নামে এক পোশাক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গেড়াখোলা পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাউদুল আলম আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত. আবুল হাশেম মোল্যার ছেলে। সে আলফাডাঙ্গা সদর বাজারের পোশাক (গার্মেন্টস) ব্যবসায়ী।

জানা যায় দাউদুল আলম দোকানের মালামাল ক্রয় করার জন্য মাঝেমধ্যে ঢাকা মোকামে যেতেন।গত মঙ্গলবার দুপুরেও দোকানের মালামাল ক্রয়ের জন্য ঢাকাতে যান তিনি। বুধবার মালামাল ক্রয় শেষে নিজের মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দাউদুল আলমের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে। মরদেহ গ্রামের বাড়ি পৌঁছার পর শত শত মানুষ দেখতে এসে চোঁখের পানি ফেলতে থাকে। পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়েন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ইউসুফের বাগ মাদ্রাসা প্রাঙ্গণে দাউদুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইউসুফের বাগ সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তথ্যচিত্র ও লেখনীতে ভাষা আন্দোলন

জামালপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত 

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা

মায়ের সহায়তায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ 

সীতাকুণ্ডে রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক’কে হুমকী

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এনপিপির এমপি প্রার্থী আব্দুল হামিদের মতবিনিময়

চট্টগ্রাম জেলখানায় স্বেচ্ছাসেবক লীগ নেতার রহস্যজনক মৃত্যু; শরীরে একাধিক আঘাতের চিহ্ন 

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু্র নাতনি টিউলিপ সিদ্দিক