বাংলাদেশ সকাল
শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব আন্দোলনের ইফতার বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম : শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশেট সারাদেশব্যাপি গণ-ইফতার ও ইফতার বিতরণ কর্মসূচির আলোকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখা ইফতার বিতরণ কর্মসূচি পালন করে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতাকর্মীগণ আসরের নামাজের পর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইফতার নিয়ে সমবেত হয়ে পথচারীদের মাঝে সুষ্ঠুভাবে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামান বলেন, পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে অনেক ভালো লাগছে। সাধারণত আমরা প্রতি বছরেই ইফতার মাহফিল করে থাকি এবারেও অত্র উপজেলা শাখার তত্ত্বাবধানে ইউনিয়ন গুলোতেও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেক ইউনিয়নের গরীব-দুঃখীদের মাঝে ঈদ প্যাকেজ (চাল, ডাল, চিনি, সেমাই ইত্যাদি) বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

এজন্যই মূলত অত্র উপজেলা শাখা ইফতার মাহফিল না করে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ সুষ্ঠু সম্পন্নও হয়েছে। আগামীতে এর চেয়েও বড় পরিসরে করার খেয়াল আছে।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এইচ এম নুরুন্নবী হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এস এম মুসলিম উদ্দিন আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ মোঃ রবিউল ইসলাম-সহ অত্র উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শফি আলম-সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জে দুই সাইকেল চোর আটক

ভারতের শ্রীনগরে শুরু হয়েছে জি ২০টি : শান্তি ও ভাতৃত্বের বার্তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউইয়র্কে ডাঃ রুকসানা রহমান এবং ড. কাবিড মনসুর এর বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত

শার্শায় গৃহবধূর একসঙ্গে ৩ সন্তানের জন্ম 

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা 

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) নির্বাচনে মাষ্টার কাসেম সভাপতি, গিয়াস সাঃ সম্পাদক

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি 

অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে বরগুনায় মালিক-শ্রমিকদের মানববন্ধন