বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রামে দৈনিক দেশের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : নানা আয়োজনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হয়েছে দৈনিক দেশের কন্ঠে’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী।পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পন ও সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার রাজারহাট উপজেলায় করা হয় এ আয়োজন।

ভিন্নতা আনয়নের লক্ষ্যে একেকবার একেক উপজেলায় এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন পত্রিকার প্রতিনিধিগণ। এর আগে নাগেশ্বরী উপজেলায় ও কুড়িগ্রাম জেলায় পালিত হয় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। অল্প সময়ে জনপ্রিয় হওয়া দৈনিক দেশের কন্ঠের আয়োজনে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয়ভাবে পালন করা হয় ঢাকার শিল্পকলা একাডেমিতে।

মঙ্গলবার (১১ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দৈনিক দেশের কন্ঠে’র উপজেলা প্রতিনিধি ও রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলামের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলোতে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন কুমার রায় প্রমূখ।

এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজারহাট মডেল প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে আলোচক বৃন্দ দৈনিক দেশের কন্ঠে’র উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং “সব পাঠকের কাগজ এই স্লোগানে” পথ চলা দৈনিক দেশের কন্ঠে’র পরিবার কে গণমাধ্যম হিসেবে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে গণমানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ ও সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফে’র কবর জিয়ারতে ডিসি, এসপি

সিএমপি কমিশনারের চকবাজার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন

চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়পুরায় মডেল কবরস্থান নির্মাণে পরামর্শক সভা 

কক্সবাজার সদর ও ঈদগাঁওতে ১৫৫ ভূমি-ভূমিহীন পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

বাগমারায় এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন 

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে হাজার হাজার বিঘা ফসলি জমি