নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
(১৩ই-ফেব্রুয়ারী) সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মাসুম বিল্লাহ সভাপতিত্বে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি পৌরসভার মেয়র মোঃ সহীদুজ্জামান সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাদিয়া আক্তার পিংকি,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃ মহসিন আলী,উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।




















