বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে পান বরজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

 

মোঃ রমজান আলী : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পান বরজ থেকে সালমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবার দাবী করছে। সালমা খাতুন একই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও হরিণাকুন্ডু উপজেলার খলিষাকুন্ডু গ্রামের হায়দার আলীর মেয়ে।

শুক্রবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য শাফাউর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের নিজ পান বরজে সালমার লাশটি পাওয়া যায়।

তার গলায় গভীর কালো দাগ ও পাশেই একটি ঘাস মারা বিষের বোতল পড়ে ছিল। নিহত’র নাক ও মুখমন্ডলে ক্ষত ছিল।

সালমাকে হত্যা করা হতে পারে বলে গ্রামবাসী ধারণা করছে।

নিহতর মা হালিমা খাতুন ও বোন নাজমা বেগম অভিযোগ করেন, স্বামী তরিকুল তাকে খুন করেছে। এর আগে সালমাকে দা নিয়ে হত্যার জন্য তাড়া করেছিল। প্রায় তাকে নির্যাতন করা হতো বলে বোন নাজমা বেগম অভিযোগ করেন।

কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও ওসি সৈয়দ আল মামুন খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি সৈয়দ আল মামুন শুক্রবার বিকালে জানান এ ঘটনায় নিহত’র স্বামী তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।হত্যার উপযুক্ত তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলী উপজেলা নিবার্হী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন

ডিমলায় ৭৬টি পুজা মন্ডবে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের 

বাগজানায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল 

মামলায় অব্যাহতি পাওয়ায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে ফুলেল সংবধনা

গদখালীতে সাপের কামড়ে ফুল চাষীর অকাল মৃত্যু 

বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির সম্পাদক তাপস 

জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় -ডিসি নারায়ণগঞ্জ 

গাজীপুরের চৌরাস্তায় গ্যাসের দোকানে আগুন; এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

পটুয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

যশোর মনিরামপুর তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড