বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর মনিরামপুর তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে তাবাচ্ছুম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিতে এই দুর্ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে ডিপোর ব্যবস্থাপক শামসুর রহমান (৫০) দগ্ধ হন। তাঁকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে প্রথমে মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যশোর ও ঝিকরগাছা থেকে আরও ইউনিট এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ডিপোর মালিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক জানান, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ডিলারশিপ নিয়ে পরিচালিত হয়। ডিপোতে কেরোসিন ও ডিজেলের পাশাপাশি কিছু গ্যাস সিলিন্ডারও মজুত ছিল। আগুনে একটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকা ও সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে।

এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটা তারের বেড়া

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের খাবার বিতরণ 

বাজার মনিটরিং কমিটি গঠন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

অবৈধ পুকুর খননের দায়ে গুরুদাসপুরে জেল জরিমানা 

সুনামগঞ্জে নিখোঁজের একদিন পর মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার 

যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে বিশৃংখল অবস্থা

জালালাবাদে এক নারীর মৃতদেহ উদ্ধার

মেহেরপুরে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগ